আমুদরিয়া নিউজ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিখোঁজ এক নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল বোগ্রাম রায়পাড়ার ওই কিশোরী। বৃহস্পতিবার সন্ধ্যায় কুলিক নদী সংলগ্ন আব্দুলঘাটা জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে। যদিও অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। রায়গঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। ঘটনার তদন্তে জঙ্গলের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Total Views:
0