আমুদরিয়া নিউজ: বাংলায় শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মুম্বইয়ে অম্বানির বাসভবন ‘অ্যান্টিলিয়া’-তে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। সঙ্গে ছিলেন অনন্ত অম্বানিও।
বৈঠকে বাংলায় রিলায়েন্সের বর্তমান ব্যবসা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী অম্বানি পরিবারকে কালীঘাটের মা কালীর মূর্তিও উপহার দেন।
Total Views:
0