আমুদরিয়া নিউজ: ব্যালন ডি’অর জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনে নজির গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। ২০২৪ ও ২০২৫ সালের পর ২০২৬ সালেও ২১ বছরের কম বয়সী ফুটবলারদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন তিনি। পাশাপাশি, ২০ বছর বয়সের আগেই তিনবার ব্যালন ডি’অরের শীর্ষ তিনে থাকার কৃতিত্ব গড়েছেন এই তরুণ ফরোয়ার্ড।
২০২৫-২৬ মরসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ১৮টি গোলে সহায়তা করেন ইয়ামাল। তাঁর পারফরম্যান্সে ভর করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতে বার্সেলোনা। লা লিগায় সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।
Total Views:
0