আমুদরিয়া নিউজ : বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা সিরোহীর অকাল প্রয়াণে। মাত্র ৩০ বছর বয়সে গাজিয়াবাদের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়, যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে অভিনয় করা এই অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, তাঁর প্রয়াণকে ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।