শুক্রবার সম্পন্ন হবে অনীক দত্তের শেষকৃত্য

আমুদরিয়া নিউজ: পরিচালক অনীক দত্ত-র আকস্মিক মৃত্যুর পর টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। প্রথমে তাঁর মরদেহ নন্দন বা সত্যজিৎ রায়ের বাড়িতে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর ছড়ালেও, পরিবারের তরফে জানানো হয়েছে শুক্রবার এনটি ওয়ান স্টুডিওতেই শেষ শ্রদ্ধার জন্য রাখা হবে তাঁর দেহ।

শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর চতুর্থ তলায় অনীক দত্তের মরদেহ শায়িত থাকবে। সেখানে সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর সেখান থেকেই শুরু হবে তাঁর শেষযাত্রা এবং কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে শেষ কৃত্য।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *