আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার ভোট শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের জন্য খাবার, উপহার ও কুপন বিতরণের অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলো ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে বলে অনেকেই মনে করছেন। ধূপগুড়িতে দেখা গিয়েছে কোথাও মুড়ি-তরকারির আয়োজন, কোথাও আবার পান-সুপারি, বিড়ি, গরম চা ও কুপন বিতরণের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে এসব ব্যবস্থা করেছেন বলে জানা গিয়েছে।