শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হুমায়ুনের সভার তিন আয়োজক

আমুদরিয়া নিউজ : মুর্শিদাবাদের রেজিনগরে বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের জেরে পুলিশ তাঁর সভার তিন আয়োজককে গ্রেফতার করেছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুনকে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, “এটাই ওর শেষ বক্তব্য।” তার ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয় পুলিশের অভিযান। সোমবার রাতে রেজিনগর থানার লোকনাথপুরের আমিনুল শেখ ও কাশিপুরের গোলাম মোস্তাফাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, যে সভায় হুমায়ুন উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, তার অনুমতি নিয়েছিলেন আমিনুল। পরে শক্তিপুর থানা এলাকা থেকে আনিসুর রহমানকেও গ্রেফতার করা হয়। গত ২৬ জুন রেজিনগরের সভায় হুমায়ুন বিজেপিকে উদ্দেশ্য করে মুসলিমদের নিয়ে মাঠে নামার হুমকি এবং “এসপি বা মুখ্যমন্ত্রী কাউকেই বুঝব না” বলে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যের পর এফআইআর দায়ের হয়। পরে হুমায়ুন দাবি করেন, তিনি বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল কর্মীদের উদ্দেশেই মন্তব্য করেছিলেন। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আয়োজকদের গ্রেফতারের পর এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধেও পুলিশ পদক্ষেপ করবে?

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *