১০ হাজার টাকার ট্যাব প্রকল্পে অনিশ্চয়তা

আমুদরিয়া নিউজ  :  তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে রাজ্যে জল্পনা তুঙ্গে। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এই প্রকল্পে এককালীন ১০ হাজার টাকা দেওয়া হত। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে ডিজিটাল শিক্ষাকে উৎসাহ দিতে প্রকল্পটি চালু করা হয়েছিল।

সম্প্রতি বিকাশ ভবনের বৈঠকে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। শিক্ষকদের একাংশের দাবি, এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রকল্পটি বন্ধ করে সেই অর্থ স্কুলের পরিকাঠামো উন্নয়নে খরচ করা উচিত।

যদিও বিজেপি বিধায়ক দল ও শিক্ষা দফতরের বৈঠকে প্রকল্পটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, এখনও সরকারিভাবে প্রকল্প বন্ধের কোনও ঘোষণা করা হয়নি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *