ভেরিফায়েড অ্যাকাউন্টে কবে পৌঁছবে ৩০০০ টাকা

আমুদরিয়া নিউজ :  ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত রাজ্যজুড়ে আয়োজিত জনকল্যাণ শিবিরে ব্যাপক সাড়া মিলেছে বলে জানানো হয়েছে। চার দিনে প্রায় ৫৮ লক্ষেরও বেশি মানুষ শিবিরে নাম নথিভুক্ত করেন এবং ৭০ লক্ষের বেশি মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য জানতে আগ্রহ দেখান।

অন্নপূর্ণা যোজনা নিয়েও মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। শিবিরে এই প্রকল্পের জন্য ৮ লক্ষ ১৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনায় মোট আবেদনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫ লক্ষ।

জানা গেছে, অন্নপূর্ণা যোজনার ১ কোটির বেশি আবেদন ইতিমধ্যেই যাচাই করা হয়েছে এবং সুবিধাভোগীদের তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাচাই হওয়া আবেদনকারীরা আগামী জুলাই মাস থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পেতে শুরু করবেন।

শিবিরে অন্নপূর্ণা, আয়ুষ্মান-সহ একাধিক সরকারি প্রকল্পের আবেদন, নথি যাচাই ও তথ্য সংগ্রহের কাজ হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *