৪ বছরেই ব্যবসায় বিশাল সাফল্য

আমুদরিয়া নিউজ : আসামের ছোট শহর থেকে উঠে আসা সুস্মিতা তোরি নিজের পরিশ্রম ও দৃঢ় সংকল্পে সাফল্যের নজির গড়েছেন। ২০২২ সালে তিনি ‘ব্লুম’ নামে সাশ্রয়ী রুপা ও জার্মান সিলভারের গয়নার ব্র্যান্ড শুরু করেন, যা অল্প সময়েই জনপ্রিয় হয়ে কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে।

জানা গিয়েছে,সুস্মিতা আসামের তিনসুকিয়ার বাসিন্দা। স্নাতক শেষে তিনি গুরুগ্রামে ২৫ হাজার টাকার চাকরির প্রস্তাব  নাকচ করেন। পরে বাড়ি ফিরে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। কলেজ জীবনেই ছোট পরিসরে ব্যবসা শুরু করেছিলেন, যা পরবর্তীতে তাঁর বড় উদ্যোগের ভিত্তি গড়ে উঠে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *