আমুদরিয়া নিউজ: কলকাতা নাইট রাইডার্স-এর হতাশাজনক মরশুমের শেষটা আরও তেতো হল। টানা ছয় ম্যাচ জিততে না পারায় প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে যায়, আর দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে আইপিএল থেকে ছিটকে যায় কেকেআর। শেষ পর্যন্ত চতুর্থ প্লে-অফ স্পট দখল করে রাজস্থান রয়ালস।
ফলে ২৬ মে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বিরাট কোহলির আরসিবি ও শুভমান গিলের গুজরাট। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। তবে পরাজিত দলের কাছেও ফাইনালে ওঠার আরও একটি সুযোগ থাকবে—২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ী দলের বিরুদ্ধে খেলবে তারা।
Total Views:
0