আমুদরিয়া নিউজ: সন্তান জন্মের পর প্রথমবার প্রকাশ্যে আসার পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চেহারা ও ওজন নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ শুরু হয়েছে। আম্বানি পরিবারের গণপতি উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে দেখা যায় তাকে।
ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে সমালোচনার প্রতিবাদ করেছেন ‘মেরে ব্রাদার কি দুলহান’-এর সহশিল্পী আলি জাফর। তাঁর বক্তব্য, সন্তান জন্মের পর নারীর শরীরে পরিবর্তন স্বাভাবিক—এ নিয়ে কাউকে বিচার করা উচিত নয়।
একই সুরে বাংলাদেশি অভিনেত্রী সালহা খানম নাদিয়াও বলেন, মায়েদের শরীর নিয়ে মন্তব্য না করে তাঁদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখানো উচিত। তিনি মনে করিয়ে দেন, মাতৃত্বের পর একজন নারীর সৌন্দর্য কমে যায় না, বদলে যায় জীবনের একটি অধ্যায়ের সঙ্গে।
Total Views:
0