আমুদরিয়া নিউজ: দীর্ঘ চোটের বিরতি কাটিয়ে ফের প্রতিযোগিতামূলক অ্যাথলেটিক্সে ফিরছেন ভারতের তারকা দৌড়বিদ অবিনাশ সাবলে। আজ নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ ফাইনালে অংশ নিচ্ছেন তিনি। প্রায় এক বছরেরও বেশি সময় জাতীয় স্তরের প্রতিযোগিতার বাইরে থাকার পর এই প্রত্যাবর্তন ঘিরে ক্রীড়ামহলে নজর রয়েছে।
এশিয়ান গেমসকে সামনে রেখে এই প্রতিযোগিতাকে নিজের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজের পাশাপাশি ৫০০০ মিটারেও এশিয়ান গেমসে অংশ নেওয়ার লক্ষ্য রয়েছে তাঁর। আজকের প্রতিযোগিতা তাই তাঁর ফিটনেস ও ফর্ম যাচাইয়ের বড় সুযোগ।
উল্লেখ্য, দেশের শীর্ষ অ্যাথলিটদের নিয়ে আয়োজিত এই একদিনের প্রতিযোগিতায় মোট ৬৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য রাখা হয়েছে।
Total Views:
0