আমুদরিয়া নিউজ: জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করল ভারত ও ফিনল্যান্ড। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশমন্ত্রী সারি মুলতালার বৈঠকে দুই দেশের পরিবেশগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সার্কুলার ইকোনমি, জলবায়ু পদক্ষেপ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্লাস্টিক দূষণ মোকাবিলার মতো বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি আসন্ন UNFCCC COP31 এবং জীববৈচিত্র্য সংক্রান্ত CBD COP16 নিয়েও মতবিনিময় হয়। আলোচনায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে জল নিরাপত্তা ও খাদ্যব্যবস্থার সম্পর্ক এবং খরা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার গুরুত্বও উঠে আসে।
Total Views:
0