আমুদরিয়া নিউজ:বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের কাজল শেখ। শুক্রবার তাঁর বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। তার আগেই বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। যা গ্রহণ করা হয়েছে। জেলা পরিষদের সদস্যদের একাংশের বিরোধিতা এবং আর্থিক অনিয়মের অভিযোগের জেরেই এই সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলের দাবি। আগামী পাঁচ দিনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
Total Views:
0