আমুদরিয়া নিউজ:ভারী বৃষ্টি ও প্লাবনে ক্ষতিগ্রস্ত ঘাটাল, আরামবাগ ও সবংয়ের পরিস্থিতি আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবংয়ে প্রায় ৫০ হাজার মানুষ জলবন্দি, চার থেকে পাঁচ হাজার মানুষকে ত্রাণশিবিরে সরানো হয়েছে। বন্যায় দু’জনের মৃত্যু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিকে, বন্যা মোকাবিলায় ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ বাস্তবায়নে সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে জমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ক্ষতিগ্রস্তদের সবরকম সরকারি সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
Total Views:
0