আমুদরিয়া নিউজ: সোশ্যাল মিডিয়ায় ২১ লাখেরও বেশি অনুগামী। অথচ পঞ্চায়েত নির্বাচনে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন রাজস্থানের ইউটিউবার ও স্বঘোষিত জ্যোতিষী ওমপ্রকাশ বিষ্ণোই। যোধপুরের ওসিয়ান তহসিলের ইনদোন কি ধানি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে লড়াই করে পরাজয়ের মুখে পড়েন তিনি।
ওমপ্রকাশের ইনস্টাগ্রামে ১৪ লাখের বেশি ফলোয়ার, ইউটিউবে প্রায় ৫.৫ লাখ সাবস্ক্রাইবার এবং ফেসবুকে ২.৩২ লাখের বেশি ফলোয়ার রয়েছে। ওই নির্বাচনে এক শিক্ষক ৫২৭টি ভোট পান। জয়ী প্রার্থী গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত। ওমপ্রকাশের দাবি, গ্রামের শিশুদের শিক্ষা, অসহায় প্রাণীদের দেখভাল এবং সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে লড়েছিলেন।
Total Views:
0