আমুদরিয়া নিউজ: রাশিয়া ও জাপানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হলো। রাশিয়ায় কর্মরত এক জাপানি সাংবাদিককে গুপ্তচরবৃত্তির গুরুতর অভিযোগে গ্রেফতার করেছে রুশ নিরাপত্তা সংস্থা। ক্রেমলিনের দাবি, ওই সাংবাদিক রাশিয়ার অত্যন্ত সংবেদনশীল ও গোপন রাষ্ট্রীয় তথ্য সংগ্রহ করছিলেন। অন্যদিকে জাপান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তাদের নাগরিকের অবিলম্বে মুক্তি দাবি করেছে।
এই ঘটনার ফলে দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক ও ভূ-রাজনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক স্তরে এই গ্রেফতারির ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবেও দেখা হচ্ছে।
Total Views:
0