আমুদরিয়া নিউজ: প্রয়াত রাজ্যের প্রাক্তন বিধায়ক পরশ দত্ত। শুক্রবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। পরিবার সূত্রে খবর, শনিবার সকালে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
Total Views:
0