আমুদরিয়া নিউজ: বেতন ও ভাতা নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রজাতন্ত্র আয়ারল্যান্ডে শুরু হয়েছে এক বিশাল গণ ধর্মঘট। নার্স, ডাক্তার, শিক্ষক এবং সরকারি আমলাসহ প্রায় ৩ লক্ষেরও বেশি কর্মী এই ২৪ ঘণ্টার কর্মবিরতিতে সামিল হয়েছেন। এর ফলে দেশজুড়ে স্কুল-কলেজ বন্ধ রয়েছে এবং হাসপাতালের বহু পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, মুদ্রাস্ফীতির বাজারে বর্তমান বেতন কাঠামো একেবারেই যৎসামান্য। সরকার যদি দ্রুত সম্মানজনক সিদ্ধান্ত না নেয়, তবে আগামী ২১ অক্টোবর আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শ্রমিক ইউনিয়নগুলো।
Total Views:
0