যন্তর মন্তরে বিক্ষোভ বন্ধের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী

আমুদরিয়া নিউজ: দিল্লির যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী স্বাতী সিং। তাঁর দাবি, দিল্লি পুলিশের এই সিদ্ধান্ত নাগরিকদের বাক্‌স্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার মৌলিক অধিকার খর্ব করছে।

অন্যদিকে, একই সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিব।

উল্লেখ্য, যন্তর মন্তরের পরিবর্তে বিক্ষোভের জন্য রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি ময়দানকে বিকল্প হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। দীর্ঘদিন ধরে যন্তর মন্তর রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবাদস্থল হিসেবে পরিচিত। এবার এই সিদ্ধান্তের ভবিষ্যৎ নির্ধারণে আদালতের রায়ের দিকে নজর রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *