আমিরশাহি সফরে জয়শঙ্কর

আমুদরিয়া নিউজ: পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহি সফরে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার আবুধাবিতে সে দেশের বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি, রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জয়শঙ্কর। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপরও গুরুত্ব দিয়েছে ভারত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *