আমুদরিয়া নিউজ: দুর্গাপুজোকে কেন্দ্র করে টলিউডে শুরু হয়েছে বক্স অফিসের লড়াই। মহাপঞ্চমীতে মুক্তি পেয়েছে ‘বহুরূপী ২’, ‘দ্য একেন ৪’ এবং ‘এম্পেরর ভার্সেস শরৎ চন্দ্র’। শো সংখ্যার নিরিখে প্রথম সপ্তাহে ‘বহুরূপী ২’ পেয়েছে ১১২টি প্রেক্ষাগৃহে ২৬৯টি শো। ‘দ্য একেন ৪’ চলছে ৭২টি প্রেক্ষাগৃহে ২৪২টি শো-তে। অন্যদিকে, ‘এম্পেরর ভার্সেস শরৎ চন্দ্র’ পেয়েছে ৪৬টি প্রেক্ষাগৃহে ৭২টি শো।
তবে পুজোর বক্স অফিসের লড়াই আরও জমতে চলেছে ১৬ অক্টোবর দেব ও শুভশ্রী অভিনীত ‘দেশু ৭’-এর মুক্তির সঙ্গে। পরিবেশক শতদীপ সাহার তথ্য অনুযায়ী, প্রথম দিনেই প্রায় ৫০০টি শো পেতে পারে ছবিটি। মুক্তির আগেই ছবির অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ প্রায় ৮৮ লক্ষ টাকা ছাড়িয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে পুজোর বক্স অফিসে কোন ছবি এগিয়ে থাকে, এখন সেদিকেই নজর দর্শক ও টলিউডের।
Total Views:
0