খেলার মাঠে রামধনু বিতর্ক

আমুদরিয়া নিউজ: মিশর ও ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে রামধনু পতাকা ইস্যু। সমকামিতা যেখানে দুই দেশেই আইনত অপরাধ, সেখানে সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে দর্শকদের রামধনু পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছে FIFA। ম্যাচটি স্থানীয় ‘প্রাইড’ উদযাপনের সপ্তাহান্তে হওয়ায় বিষয়টি আরও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। যদিও ফিফা স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপে সব ধরনের সমর্থককে স্বাগত জানানো হবে এবং মানবাধিকার ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে রামধনু পতাকা প্রদর্শনের অনুমতি থাকবে। তবে সংস্থাটি এটাও জানিয়েছে যে এটি কোনও ‘প্রাইড ম্যাচ’ নয়; স্থানীয় উৎসবের সঙ্গে ম্যাচের সরাসরি কোনও সম্পর্ক নেই। এর ফলে খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সংঘাত নিয়ে ফের বিশ্বমঞ্চে বিতর্ক শুরু হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *