আমুদরিয়া নিউজ : মুর্শিদাবাদে প্রথম দফার ভোটের পরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন, ভোটে পিছিয়ে পড়ার আশঙ্কায় আইপ্যাক গোপনে কংগ্রেস প্রার্থীদের প্রভাবিত করার চেষ্টা করছে। তাঁর দাবি, ভুয়ো পরিচয়ে যোগাযোগ করে নানা প্রলোভন দেওয়া হচ্ছে। এমনকি ফোনে সরাসরি অভিষেক ব্যানার্জী কথা বলছেন বলেও অভিযোগ তোলেন তিনি। এই পরিস্থিতিতে কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অধীর। যদিও, তৃণমূল শিবির এই অভিযোগ অস্বীকার করেছে।