আমুদরিয়া নিউজ: জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের তল্লাশি চেকপোস্টে জঙ্গি হামলা। বুধবার বাইকে চড়ে এসে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সশস্ত্র জঙ্গিরা। হামলায় অন্তত তিনজন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরেই এলাকাটি ঘিরে ফেলে যৌথ নিরাপত্তা বাহিনী। শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। হামলাকারীদের খোঁজে সংলগ্ন রাস্তাগুলিতে নাকা চেকিংও শুরু হয়েছে। গোটা কুলগাম জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
Total Views:
0