রাষ্ট্রপতির হাত ধরে প্রদান জাতীয় শিল্পকলা পুরস্কার

আমুদরিয়া নিউজ: ভারতীয় শিল্পকলার ঐতিহ্য ও সমকালীন সৃজনশীলতাকে সম্মান জানাতে নয়াদিল্লিতে আয়োজিত হল ৬৫তম জাতীয় শিল্পকলা প্রদর্শনী এবং তৃতীয় প্রিন্ট বিয়েনালের পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচিত শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

এবারের জাতীয় শিল্পকলা প্রদর্শনীতে দেশের ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২ হাজার ৪৯৫ জন শিল্পীর পাঠানো ৬ হাজার ১৭৫টি শিল্পকর্ম জমা পড়ে। সেখান থেকে ২৭০টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় এবং ২০ জন শিল্পী পুরস্কারের জন্য মনোনীত হন। শিল্পীদের সৃজনশীলতাকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের জীবিকার সুযোগ বাড়ানোর বিষয়টিও উঠে আসে অনুষ্ঠানে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *