আমুদরিয়া নিউজ: উত্তর আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানের নৌযান PNS Hunain-এর সংঘর্ষকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আন্তর্জাতিক জলসীমায় ঘটে বলে ভারতের দাবি।
ভারতের বক্তব্য, পাকিস্তানি জাহাজটি দ্রুতগতিতে এগিয়ে এসে নিরাপদ দূরত্ব বজায় না রাখায় সংঘর্ষ হয়। ভারতীয় যুদ্ধজাহাজের বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। ঘটনার পর পাকিস্তানের Charge d’Affaires-কে তলব করে প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।
অন্যদিকে, পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, ঘটনাটি তাদের Exclusive Economic Zone-এর মধ্যে ঘটেছে এবং ভারতীয় জাহাজের চালনাই ছিল বিপজ্জনক। দুই দেশের বক্তব্য পরস্পরবিরোধী হওয়ায় ঘটনাটি নিয়ে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।
Total Views:
0