আবেগঘন কনসার্ট শেষে জনসমুখ থেকে ব্রেক নেওয়ার ঘোষণা আরিয়ানা গ্র্যান্ডের

আমুদরিয়া নিউজ: লন্ডনের ওটু অ্যারেনায় মঙ্গলবার রাতে ‘ইটারনাল সানশাইন’ ট্যুরের শেষ কনসার্টে আবেগাপ্লুত বিদায় নিলেন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে। এই শো শেষেই তিনি অনির্দিষ্টকালের জন্য জনসমুখ থেকে আড়ালে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে তাঁর স্বাস্থ্য ও শারীরিক অবয়ব নিয়ে তীব্র জল্পনা-কল্পনার জেরেই তিনি এই বিরতির সিদ্ধান্ত নেন।
কনসার্টে ২০১৭ সালের ম্যানচেস্টার সন্ত্রাসী হামলার প্রতীকী গান ‘ওয়ান লাস্ট টাইম’ গাইবার সময় তিনি অশ্রুসজল হয়ে পড়েন। এই বিরতির কারণে আগামী গ্রীষ্মে লন্ডনের বার্বিকানে স্টিফেন সন্ডহাইমের একটি নাটকে তাঁর অভিনয় করার কথা থাকলেও তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
পায়ে আঘাতের কারণে হাই হিল ছাড়া পারফর্ম করলেও মঞ্চে তাঁর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বিদায়লগ্নে ভক্তদের দীর্ঘকাল আর কোনো ট্যুর না করার ইঙ্গিত দিয়ে কৃতজ্ঞতা জানান আরিয়ানা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *