ভারত-বাংলাদেশ টেস্ট, প্রথম দিনে ৬ উইকেটে ৩৩৯ করেছে ভারত

আমুদরিয়া নিউজ ডেস্ক : গোড়ার দিকে নড়বড়ে মনে হলেও প্রথম দিনের দ্বিতীয় পর্বে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ভারত চেন্নাই টেস্টের প্রথম দিনে করেছে ৬ উইকেটে ৩৩৯ রান।

রবিচন্দ্রন অশ্বিন ১০২, রবীন্দ্র জাদেজা ৮৬ রানে ক্রিজে রয়েছেন। যা কি না চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলেরই সপ্তম উইকেটে সর্বোচ্চ রান। আজ ভারতের ৬ উইকেটের মধ্যে ৪টি নিয়েছেন হাসান মাহমুদ। ১টি করে নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ উইকেট পেয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *