Education, Schoolgirl in Glasses with Textbook in Front of Blackboard, Back To School, Exam Preparations

অযোগ্য শিক্ষক নিয়োগে কড়া সুপ্রিম কোর্ট

আমুদরিয়া নিউজ: অযোগ্য শিক্ষকদের নিয়োগ ও সরকারি চাকরিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। অসম সরকারের শিক্ষক প্রভিন্সিয়ালাইজেশন সংক্রান্ত একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়া কোনও শিক্ষককে স্কুল বা কলেজে নিয়োগ কিংবা সরকারি ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা যাবে না।

এদিন আদালত জানায়, অযোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলে তা পড়ুয়াদের শিক্ষার মান ও ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আদালত অসম সরকার ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরকে এই বিষয়ে সতর্ক করেছে। শিক্ষার মান বজায় রাখতে আইন অনুযায়ী নির্ধারিত যোগ্যতার নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *