আমুদরিয়া নিউজ: নবম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন সমাজবিজ্ঞান পাঠ্যবই প্রকাশ করল NCERT। বইটির নাম ‘Understanding Society: India and Beyond – Part 2’। ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকেই বইটি কেনার জন্য উপলব্ধ করা হয়েছে।
NCERT জানিয়েছে, নতুন বইটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সংশোধিত পাঠ্যক্রমের অংশ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা NCERT-এর অনুমোদিত বিক্রয়কেন্দ্র, ওয়েবসাইট এবং অনুমোদিত অনলাইন মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারবেন। নতুন বইয়ে সমাজবিজ্ঞান, পৃথিবীর গঠন ও জলবায়ু, প্রাচীন সভ্যতা, গণতন্ত্র, নির্বাচন এবং অর্থনীতির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
Total Views:
0