বারাণসীতে মাঝ গঙ্গায় বিরিয়ানি খেয়ে নদীতে উচ্ছিষ্ট

Food Waste in Sacred Ganga Triggers Outrage

আমুদরিয়া নিউজ : বারাণসীর গঙ্গায় নৌকোর মধ্যে আয়োজন করা হয়েছিল ইফতার পার্টি। বারানসি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি মোর্চার নেতা রজত জয়সওয়াল। তিনি অভিযোগ করেন গঙ্গায় নৌকার মধ্যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। খাবারের ছিল চিকেন বিরিয়ানি। রাজতের মতে, সনাতন ধর্মাবলম্বীদের কাছে গঙ্গা পবিত্রতার প্রতীক। হাজার হাজার ভক্ত প্রতিদিন গঙ্গার জল ব্যবহার করেন এবং পূজা অর্চনা করেন। সেই নদীর মাঝখানে বসে বিরিয়ানি খাওয়া এবং উচ্ছিষ্ট জলে ফেলা সম্পূর্ণ অনুচিত কাজ। তিনি দাবি করেন হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *