‘দিদির ১০ প্রতিজ্ঞা’, ভাতা থেকে কর্মসংস্থান, কী কী থাকল তৃণমূলের ইস্তেহারে?

আমুদরিয়া নিউজ : অবশেষে বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল তৃণমূল। আর সেই ইস্তাহারের কেন্দ্রবিন্দুতে রইল ‘দিদির ১০ প্রতিজ্ঞা’। তৃণমূলের এই ইস্তেহারের দিকে আগে থেকেই রাজনৈতিক মহলের নজর ছিল। নতুন কোন প্রকল্পের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? নাকি পুরনো প্রতিশ্রুতিকেই আরও জোরদার করতে চাইবেন, তা নিয়েও ছিল জোর চর্চা।

শুক্রবার প্রকাশিত ওই ইস্তেহারে দেখা গেল মহিলা, যুব, কৃষক, সাধারণ পরিবার, প্রায় সব স্তরের মানুষের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কেন্দ্রবিন্দুতে থাকল ‘দিদির ১০ প্রতিজ্ঞা।’

কিন্তু কী সেই ১০ প্রতিজ্ঞা? আসুন জেনে নেই—

১. লক্ষ্মীর ভাণ্ডার, আজীবন সহায়তা

মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকবে আজীবন। আগেই ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে, ইস্তেহারে তার পুনরুল্লেখ।

২. যুবদের পাশে ‘যুবসাথী’

বেকার যুবক-যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ১৫০০ টাকা ভাতা। পাশাপাশি ১০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি।

৩. কৃষিতে বড় বাজেট

কৃষিক্ষেত্রের উন্নয়নে ৩০ হাজার কোটি টাকার পৃথক বাজেটের ঘোষণা।

৪. ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প

প্রতি ব্লক ও টাউনে বছরে স্বাস্থ্য শিবির আয়োজন করে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি।

৫. শিল্প-বাণিজ্যে জোর

লজিস্টিকস, বন্দর, গ্লোবাল ট্রেড সেন্টার গড়ে তুলে পূর্ব ভারতের বাণিজ্যকেন্দ্র হিসেবে বাংলাকে গড়ার লক্ষ্য। রঘুনাথপুর, শালবনি-সহ একাধিক জায়গায় বড় বিনিয়োগের কথাও উল্লেখ।

৬. প্রবীণদের পাশে সরকার

একা থাকা প্রবীণদের জন্য বিশেষ নজর ও সহায়তার প্রতিশ্রুতি

৭. নতুন জেলা, প্রশাসনিক সুবিধা

প্রশাসনিক কাজ সহজ করতে ৭টি নতুন জেলা গঠন এবং পৌরসভার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা।

৮. সবার জন্য পাকা বাড়ি

প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি।

৯. ঘরে ঘরে জল পরিষেবা

পানীয় জল প্রকল্পের বিস্তার ঘটিয়ে প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্য।

১০. শিক্ষা ও পরিকাঠামো উন্নয়ন

শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার প্রতিশ্রুতি।

নারী–যুব–কৃষক—সব স্তরের ভোটারকে লক্ষ্য করেই তৈরি এই ইস্তাহার। আগামী নির্বাচনে এই ইস্তাহারই তৃণমূলের প্রধান অস্ত্র হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *