আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফল ১৪ মে প্রকাশিত হবে। ওই দিন সকাল সাড়ে দশটায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে এক সাংবাদিক সম্মেলনে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সভাপতি অধ্যাপক ড. পার্থ কর্মকার। সকাল ১১টা থেকে সংসদের নিজস্ব ও অন্যান্য ওয়েবসাইটে ফল দেখা যাবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন সভাপতি ।