মঙ্গলবার ‘ধর্ম ধ্বজা’ উত্তোলন করলেন প্রধানমন্ত্রী

আমুদরিয়া নিউজ: অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ২০২০ সালে ৫ই অগস্ট প্রধানমন্ত্রী রামমন্দিরের ভূমি পুজো করেছিলেন। পরে ২০২৪ এর ২২শে জানুয়ারি গর্ভগৃহে রামলল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়। মঙ্গলবারে অযোধ্যার রামমন্দিরের প্রধান গম্বুজে গেরুয়া রঙের একটি বিশেষ পতাকা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই এই ঘটনাকে ‘দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা’ বলে মনে করছেন, কারণ রামমন্দিরের নির্মাণ কাজ এখন প্রায় শেষের পথে।
পতাকাটি ত্রিভুজ আকৃতির—উচ্চতা ১০ ফুট এবং দৈর্ঘ্য ২০ ফুট। এতে স্বর্ণ রঙের সূর্যমুখী চিহ্ন, ‘ওঁ’ অক্ষর এবং পবিত্র কোবীদার গাছের ছবি রয়েছে। পতাকাটি সম্মান, সাহস, ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ধারার প্রতীক। এই উপলক্ষ্যে দে অনেক ভক্ত সোমবার থেকেই অযোধ্যায় ভিড় করছেন। মন্দির ও আশপাশের জায়গা প্রায় ১০০ টন ফুল দিয়ে সাজানো হয়েছে। পুরো শহর উৎসবের পরিবেশে ভরে উঠেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *