আমুদরিয়া নিউজ : রেজিনগর ও নওদা বিধানসভা এলাকায় ভোট দিতে পরিবারসহ উপস্থিত হলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে সোমপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তিনি আশাবাদী যে তার দল এবার ৬০টিরও বেশি আসনে জয়লাভ করবে।
Total Views:
0