আমুদরিয়া নিউজ: ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে আমেরিকার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য প্রামিলা জয়পালের মন্তব্যের কড়া জবাব দিল নয়াদিল্লি। ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়ার অভিযোগ তুলে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
বৃহস্পতিবার আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা জয়পালের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ বলে অভিহিত করেন। তাঁর বক্তব্য, ভারত একটি প্রাণবন্ত গণতন্ত্র এবং দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের দাবি, মৃত, স্থানান্তরিত ও একাধিকবার নথিভুক্ত ভোটারদের চিহ্নিত করতেই এই সংশোধন। তবে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়লেই ভোটাধিকার চূড়ান্তভাবে হারাতে হয় না; নাম পুনর্নথিভুক্তির সুযোগ রয়েছে।
Total Views:
0