বেশির ভাগ বুথ ফেরৎ সমীক্ষা বলছে, বিজেপি আসছে

Exit polls hint at a BJP surge

আমুদরিয়া নিউজ :  ভোটগ্রহণ পর্ব ফুরোতেই এক্সিট পোল বা বুথ ফেরৎ সমীক্ষার ফল সামনে এসেছে। একাধিক সংস্থার ফল সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। বেশির ভাগ সমীক্ষা বলছে, রাজ্যে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা বেশি। বিজেপিই সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়েছে। পাল্লা ভারী বিজেপির দিকে। একটি সমীক্ষায় তৃণমূল ফের ক্ষমতায় আসতে পারে বলা হয়েছে।
যেমন,
১) চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরৎ সমীক্ষার ফল বলছে, পশ্চিমবঙ্গে বিজেপি ১৫০-১৬০টি আসন পেয়ে ক্ষমতালাভ করতে পারে। তৃণমূল ১৩০ থেকে ১৪০ আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে।

২) পি-মার্ক সংস্থার সমীক্ষা অনুসারে বিজেপি পেতে পারে ১৫০-১৭৫টি আসন। তৃণমূল ১১৮-১৩৮। বাম-কংগ্রেস একটিও পাবে না বলে মনে করছে তারা।

৩) ম্যাট্রিজ-এর এক্সিট পোলে বিজেপি পেতে পারে ১৪৬-১৬১। তৃণমূল ১২৫-১৪০। বাম-কংগ্রেস-অন্যান্য ৬-১০ আসন।

৪) প্রজা পোল সংস্থার এক্সিট পোল অনুযায়ী বিজেপি ১৭৮-২০৮। টিএমসি ৮৫-১১০। অন্যান্য ৫-৯।

৫. পিপলস পালস এক্সিট পোলে বলেছে, টিএমসি ১৭৮-১৮৯। বিজেপি ৯৫-১১০। কংগ্রেস ১-৩। বাম ১।

পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন হল ২৯৪টি। সরকার গড়তে দরকার ১৪৭টি। চারটি সংস্থার এক্সিট পোল বলছে, বিজেপি সেই ম্যাজিক ফিগার পার করে যাবে। পিপলস পালসের সমীক্ষার ফল অনুসারে, তৃণমূল ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে পারে।
বাম-কংগ্রেসের এ রাজ্যে ঘুরে দাঁড়ানোর আশা কোনও সমীক্ষায় দেখা যাচ্ছে না। শূন্য থেকে বাং-কংগ্রেস এক অঙ্কের কতটা যেতে পারে সেটাই দেখার বিষয়।

তবে এক্সিট পোল সব সময় পুরোপুরি মেলে না। মানুষের মনের কথা কি সেটা ৪ তারিখ ইভিএম গোনা সম্পূর্ণ হলে স্পষ্ট হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *