আমুদরিয়া নিউজ: দেশে মানব প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি টিকাকরণের সংখ্যা ৮০ লক্ষের গণ্ডি পেরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশজুড়ে শুরু হওয়া এই টিকাকরণ কর্মসূচিতে ইতিমধ্যেই ৮০ লক্ষের বেশি টিকা প্রদান করা হয়েছে। এই সাফল্যকে দেশের প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মূলত ১৪ বছর বয়সি কিশোরীদের এই টিকাকরণের আওতায় আনা হয়েছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। এইচপিভি সংক্রমণ থেকে সুরক্ষা বাড়ানো এবং ভবিষ্যতে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি কমানোর লক্ষ্যেই দেশজুড়ে এই কর্মসূচি চালানো হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের মতে, টিকাকরণের এই অগ্রগতি ক্যানসার প্রতিরোধে দেশের দীর্ঘমেয়াদি উদ্যোগকে আরও শক্তিশালী করবে।
Total Views:
0