আমুদরিয়া নিউজ: দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় অতিরিক্ত নগদ অর্থের পরিমাণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই ঘোষণা করেছে, আগামী কয়েক দফায় সরকারি বন্ড বিক্রির মাধ্যমে বাজার থেকে মোট ১ লক্ষ কোটি টাকা তুলে নেওয়া হবে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
বিশেষ বৈদেশিক মুদ্রা সংগ্রহ কর্মসূচির ফলে ব্যাঙ্কিং ব্যবস্থায় অতিরিক্ত নগদ অর্থ বেড়ে যাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবিআইয়ের এই পদক্ষেপের মূল লক্ষ্য বাজারে নগদের ভারসাম্য বজায় রাখা এবং চাপ নিয়ন্ত্রণ করা। দেশের আর্থিক পরিস্থিতি ও সুদের হারের ভবিষ্যৎ গতিপথের দিক থেকেও কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Total Views:
0