আমুদরিয়া নিউজ: হলিউডের চিরাচরিত বিগ-বাজেট সিনেমার সাম্রাজ্য কাঁপিয়ে দিচ্ছে দুটি কম বাজেটের স্বাধীন হরর ফিল্ম—’ব্যাকরুমস’ এবং ‘অবসেশন’। বিশ্বজুড়ে জেন-জি ঘরানার দুই তরুণ পরিচালকের তৈরি এই সিনেমা দুটি বক্স অফিসে অবিশ্বাস্য রকমের বিপুল মুনাফা অর্জন করেছে।
যেখানে ‘স্টার ওয়ার্স’ এবং ‘মাস্টারস অফ দ্য ইউনিভার্স’-এর মতো কোটি কোটি টাকার মেগা-বাজেট প্রজেক্টগুলো দর্শক টানতে ব্যর্থ হয়েছে, সেখানে এই লো-বাজেটের ভৌতিক সিনেমা দুটির সাফল্য হলিউডের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। সিনেমা বিশেষজ্ঞদের মতে, এটি বিনোদন জগতের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। বর্তমানের দর্শকেরা বিশেষ করে নতুন প্রজন্ম আর পুরোনো গল্পের পুনরাবৃত্তি দেখতে চান না, তারা মৌলিক ও রোমাঞ্চকর সিনেমা খুঁজছেন।
Total Views:
0