আমুদরিয়া নিউজ: ইংল্যান্ডের শেফিল্ডের চার্চ অব ইংল্যান্ডের প্রাক্তন যাজক ক্রিস ব্রেন (৬৯)-এর বিরুদ্ধে ভয়ংকর যৌন নির্যাতনের তথ্য সামনে এসেছে। ১৯৮০ ও ৯০-এর দশকে ‘নাইন ও’ক্লক সার্ভিস’ নামের এক আধুনিক ধর্মীয় গোষ্ঠী গড়ে তুলেছিলেন তিনি, যা পরে একটি ভয়ংকর ‘কাল্ট’ বা অন্ধকার চক্রে পরিণত হয়।
অভিযোগ উঠেছে, ক্রিস নিজের প্রভাব খাটিয়ে ভক্তদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলতেন। তরুণী ভক্তদের দিয়ে একটি ‘হোমবেস টিম’ তৈরি করে নিজের ঘরের সব কাজ করাতেন এবং ধর্মের ভয় দেখিয়ে তাদের শ্লীলতাহানি ও ধর্ষণ করতেন। সম্প্রতি ইনার লন্ডন ক্রাউন কোর্টে এই ভণ্ড ধর্মগুরু ১টি ধর্ষণ ও ২১টি যৌন নিপীড়ন সহ মোট ২২টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
Total Views:
0