এশিয়ান গেমসে রোয়িংয়ে ইতিহাস, ডাবল স্কালসে ভারতের প্রথম পদক

আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের রোয়িংয়ে ইতিহাস গড়ল ভারত। পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে সাতনাম সিং ও সালমান খান জুটি ব্রোঞ্জ পদক জিতেছেন। ৬ মিনিট ১৩.২৫ সেকেন্ডে ফিনিশ করে তৃতীয় হন তাঁরা। এই ইভেন্টে এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের এটাই প্রথম পদক।

রেসের শুরু থেকেই ভারতীয় জুটি পদকের লড়াইয়ে ছিল। ৫০০, ১০০০ এবং ১৫০০ মিটার পর্যন্ত তাঁরা দ্বিতীয় স্থানে ছিলেন। শেষ ৫০০ মিটারে চিনের জুটি এগিয়ে যায়, ভারতীয়রা তৃতীয় স্থানে নেমে গেলেও শেষ পর্যন্ত ব্রোঞ্জ নিশ্চিত করেন সাতনাম ও সালমান। এই ব্রোঞ্জের মাধ্যমে এশিয়ান গেমসের রোয়িংয়ে ভারতের পদক-তালিকায় যোগ হল আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়—পুরুষদের ডাবল স্কালসে প্রথমবার পদক জিতল ভারত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *