আমুদরিয়া নিউজ: বন্যায় বিপর্যস্ত নেপালের মানুষের পাশে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ। নিজের চ্যারিটি ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে দুর্গতদের হাতে খাবার, কম্বল ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন অভিনেতা। শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, আগামী কয়েক মাসও দুর্গত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন সোনু। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সকলকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি।
Total Views:
0