বাংলায় ফের চালু একশো দিনের কাজ

আমুদরিয়া নিউজ : আগামী ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে নতুন নামে ফের চালু হতে চলেছে একশো দিনের কাজের প্রকল্প। ‘জি রাম জি’ নামে এই প্রকল্পে কর্মসংস্থানের মেয়াদ ১০০ দিনের বদলে বাড়িয়ে ১২৫ দিন করা হচ্ছে। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি  প্রকল্প চালুর অনুমোদন দিয়েছেন এবং কড়া প্রশাসনিক নির্দেশ জারি করেছেন।

নতুন নিয়ম অনুযায়ী, প্রকল্পে কাজ পেতে আধার কার্ড ও ভোটার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি অতীতে একশো দিনের কাজের প্রকল্পে যে সব জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেগুলির পুরনো অনিয়ম নতুন করে খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *