কলকাতায় ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ

আমুদরিয়া নিউজ:বর্ষার মরশুমে কলকাতায় মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গুর আশঙ্কা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহে প্রায় ৮০০ জন ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

যদিও ২০২৫ সালের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা কম। মশার বংশবিস্তার রুখতে জমা জল পরিষ্কার করার পাশাপাশি শহরবাসীকে সতর্ক ও সচেতন থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *