আমুদরিয়া নিউজ:রাজ্যের শিক্ষক ও পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার অধিকাংশ তদন্ত শেষ হয়েছে। ফলে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ ভেঙে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আর্জি জানাল সিবিআই। সংস্থার তরফে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ মামলাগুলির চার্জশিট পেশ করা হয়েছে এবং বাকি থাকা কাজ দুর্নীতিদমন শাখার সাধারণ পরিকাঠামো দিয়েই করা সম্ভব। ২০২২ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই সিট গঠিত হয়েছিল। অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি তদন্ত চালিয়ে যাচ্ছে।
Total Views:
1