সৌদি পতাকায় চুমু, রোনালদোর বার্তা ঘিরে চর্চা

আমুদরিয়া নিউজ: মাঠে জয়, আর মাঠের বাইরে সৌদির প্রতি ভালোবাসার বার্তা! নেফতচিকে ৩-১ গোলে হারানোর পর সৌদি আরবের পতাকা জড়িয়ে সমর্থকদের নজর কাড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে রোনালদোর আল নাসর জয় পায় ৩-১ গোলে। ৪২ মিনিটে গোল করেন রোনালদো। এর আগে অ্যাঞ্জেলো গোল করে দলকে এগিয়ে দেন। পরে নেফতচির বুয়ান সিগের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে।

ম্যাচ শুরুর আগে রিয়াদে নিরাপত্তা সতর্কতার কারণে খেলা শুরু হতে দেরি হয়। সেই সময় আল নাসরের জার্সিতে থাকা সৌদি পতাকায় চুমু খেতে দেখা যায় রোনালদোকে। ম্যাচ শেষে উদযাপনের সময় সৌদি পতাকাযুক্ত একটি স্কার্ফ কাঁধে জড়িয়ে নেন তিনি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা ঘিরে সৌদি আরবে নিরাপত্তা উদ্বেগের মধ্যে রোনালদোর এই দৃশ্য বিশেষভাবে নজর কেড়েছে। আগামী ১৬ অক্টোবর সৌদি প্রো লিগে আল আহলির মুখোমুখি হবে আল নাসর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *