আমুদরিয়া নিউজ:দুর্গাপুজোর আগে রাজ্যের বনদফতরের কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব ঠিক থাকলে আগামী অক্টোবর থেকে রেঞ্জার, বিট অফিসার ও ফরেস্ট গার্ডদের মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ছে। বন সহায়কদের ভাতাও ১০ হাজার থেকে বেড়ে ১২ হাজার টাকা হচ্ছে।
পাশাপাশি, পরিবেশ রক্ষায় এই বর্ষায় রাজ্যে ১০ কোটি গাছ লাগানোর কথা বলেছেন তিনি। আবাসন প্রকল্পে অন্তত এক-তৃতীয়াংশ জায়গা সবুজায়নের জন্য রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ম্যানগ্রোভ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায়ও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Total Views:
0